২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যানাসনিক ওপেনে ৭৪তম সিদ্দিকুর 

চলতি বছরে এশিয়ান ট্যুরের অষ্টম আসরে অংশ নিয়েও এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি সিদ্দিকুর রহমান। সর্বশেষ জাপানের প্যানাসনিক ওপেনে ৭৪তম হয়েছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 05:20 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

জাপানের চিবা কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডে তিনটি বোগি ও দুটি বার্ডি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট বেশি খেলে দুই জনের সঙ্গে যৌথভাবে ৭৪তম স্থানে থেকে আসর শেষ করেন তিনি।
 
তৃতীয় রাউন্ডে চারটি বোগি ও একটি বার্ডি করে ৭৭তম স্থানে নেমে যান সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে ১৮ জনের সঙ্গে ৬১তম স্থানে ছিলেন তিনি।
 
এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুরের জাপানের এই আসরের শুরুটাও ভালো হয়নি। চারটি বোগি ও একটি বার্ডি দিয়ে শুরু করেন তিনি।
 
এশিয়ান ট্যুরের আগের আসরে হিরো ওপেনে ৫৮তম হয়েছিলেন সিদ্দিকুর।
 
১২ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির প্যানাসনিক ওপেনে পারের চেয়ে ১৩ শট কম খেলে সেরা হন স্বাগতিক জাপানের ইকেদা ইউতা।