২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বাকি ৩০তম, শোভন ৪৬তম

ব্রাজিলের শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে ৩০তম হয়েছেন আব্দুল্লাহ হেল বাকি। বাংলাদেশের আরেক শুটার শোভন চোধূরী হয়েছেন ৪৬তম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:46 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

ব্রাজিলের এই আসরে ৬২২.৮ স্কোর গড়েন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জেতা বাকি। শোভনের স্কোর ৬২০.৭।

যে আটজন ১০ মিটার এয়ার রাইফেলের এই ইভেন্টে পরের রাউন্ডে উঠেছেন তাদের মধ্যে সর্বনিম্ন স্কোর ৬২৬.৭।