২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল নয়, সিটিকে সমর্থন রবিনিয়োর

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে নিজের সাবেক দুই ক্লাবের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে নয়, ম্যানচেস্টার সিটিকে সমর্থন করবেন রবিনিয়ো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 04:41 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

গত শুক্রবার ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে দশবারের ইউরোপ সেরা রিয়ালকে পেয়েছে প্রথমবারের মতো সেমি-ফাইনালে ওঠা সিটি। ইতিহাদ স্টেডিয়ামে প্রথম পর্বের ম্যাচটি হবে আগামী ২৬ এপ্রিল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি পর্বের ম্যাচটি হবে আগামী ৪ মে। 

তিন মৌসুম রিয়ালে কাটিয়ে ২০০৮ সালে ইংল্যান্ডের ক্লাব সিটিতে নাম লেখানো ব্রাজিলের ফরোয়ার্ড রবিনিয়ো ইএসপিএনকে বলেন, “এটা কঠিন এক প্রশ্ন। কিন্তু আমি ম্যানচেস্টার সিটিকে উৎসাহ জোগাবো।”

“ক্লাবটি আমার উপর বড় বিনিয়োগ করেছিল। আর তারা এখনও এই শিরোপা জেতেনি।”

পুরনো খবর:

রিয়ালের বিপক্ষে প্রতিশোধের ভাবনা নেই পেল্লেগ্রিনির
‘রিয়াল সব সময়ই ফেভারিট’
সেমিতে রিয়াল-সিটি, আতলেতিকো-বায়ার্ন লড়াই