২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে আঘাত করার উপায় জানা সিমেওনের

বার্সেলোনার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ সদস্য ফের্নান্দো তরেস না থাকলেও ভাবছেন না দিয়েগো সিমেওনে। কাতালান ক্লাবটিকে আঘাত করার মতো তার আক্রমণভাগে আরও খেলোয়াড় আছে বলে বিশ্বাস আতলেতিকো মাদ্রিদের এই কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 06:23 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

কালদেরন উত্তাপের জন্য প্রস্তুত বার্সা
ছন্দ হারানো বার্সার সামনে প্রত্যয়ী আতলেতিকো

নিষেধাজ্ঞার কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে খেলতে পারবেন না কাম্প নউয়ে আতলেতিকোকে এগিয়ে দেওয়া তরেস। গত সপ্তাহের ওই ম্যাচে ২৫তম মিনিটে গোল করার ১০ মিনিট পরেই দ্বিতীয় হলুদ কার্ড মাঠে ছাড়েন এই স্প্যানিশ স্ট্রাইকার। বাকিটা সময় এক জন কম নিয়ে আর পেরে ওঠেনি আতলেতিকো। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেসের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ওই ম্যাচে হারলেও অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া ম্যাচে ১-০ ব্যবধানে জিতলেই শেষ চারের লক্ষ্য পূরণ হবে আতলেতিকোর। কিন্তু হাভিয়ের মাসচেরানো, দানি আলভেস, জেরার্দ পিকেদের রক্ষণ ভেঙে কাজটা মোটেও সহজ হবে না।

তা জেনেই সিমেওনে বলেন, “আমরা জানি, আমাদের চেয়ে তারা ভালো দল। তবে আমরা এটাও জানি, বার্সেলোনার সঙ্গে আমরা লড়াই করতে পারি।”

তরেস ছাড়াও দলের আক্রমণভাগের শক্তির কথা বলতে গিয়ে এনরিকে ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমান, আর্জেন্টিনার ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তো ও বেলজিয়ামের ফরোয়ার্ড কারাসকোর নাম উল্লেখ করেন। 

প্রথম পর্বের ভুল শুধরে এখানে জয়ের আশায় এনরিকে আরও বলেন, “আমরা একটা ফাঁক খুঁজে বের চেষ্টা করব এবং তাদের ক্ষতি করতে ও জিততে পারি কিনা দেখব।”