২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয়বার সর্বোচ্চ বেতনের ফুটবলার মেসি

চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হয়েছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

ফ্রান্স ফুটবল সাময়িকীর হিসেবে ২০১৪ সালে ছয় কোটি ইউরো বেতন পাওয়া বার্সেলোনার এই তারকা গত বছর পেয়েছেন ৭ কোটি ৪০ লাখ ইউরো।

২০১৪ সালের চেয়ে রোনালদো ১ কোটি ৩৪ লাখ ইউরো বেশি পেলেও মেসির চেয়ে পিছিয়ে আছেন তিনি; গত বছর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার বেতন থেকে আয় ছিল ৬ কোটি ৭৪ লাখ ইউরো।

মেসির বার্সেলোনা সতীর্থ নেইমার ৪ কোটি ৩৫ লাখ ইউরো নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

২০১৪ সালেও মেসি, রোনালদো, নেইমার ছিলেন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

ফ্রান্সে ২০১৫ সালের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার পিএসজির আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া।

সর্বোচ্চ বেতন পাওয়া শীর্ষ ২০ খেলোয়াড়ের মধ্যে ১৪ জনই অনেক দিন ধরে ইউরোপের অন্যতম ধনী ক্লাবগুলোর একটি হিসেবে বিবেচিত পিএসজির।

এখানে কেবল খেলোয়াড়দের কর পূর্ববর্তী বেতন ধরা হয়েছে। বিভিন্ন ধরনের বোনাস আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অর্থ হিসেবে নেওয়া হয়নি।