২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান খো খোতে রানার্সআপ বাংলাদেশ

এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশের মহিলা ও পুরুষ দল। দুই বিভাগে স্বাগতিক ভারতের কাছে হারে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 07:59 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

বাংলাদেশ খো খো ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, মধ্য প্রদেশের ইন্দোরে এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপের তৃতীয় এই আসরে রোববার মহিলাদের ফাইনালে ভারতের কাছে ২৬-১৭ পয়েন্টে হারে বাংলাদেশ।

একই দিনে ভারতের পুরুষ দলের কাছে ২৬-১৬ পয়েন্ট ব্যবধানে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ পুরুষ খো খো দল।

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও কোরিয়া এই ছয় দেশ এবারের এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।