২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পগবার গোলে ইউভেন্তুসের জয়

সেরি আতে এসি মিলানের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইউভেন্তুস। মারিও মানজুকিচ সমতায় ফেরানোর পর মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দলের জয়সূচক গোলটি করেন পল পগবা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 03:10 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

সান সিরোতে গত শনিবার অষ্টাদশ মিনিটে মিলানকে এগিয়ে দেন ব্রাজিলের সেন্টার-ব্যাক আলেক্স।

৯ মিনিট পরই মানজুকিচরে গোলে সমতায় ফেরে ইউভেন্তুস।

মিলানের ইতালিয়ান ফরোয়ার্ড মারিও বালোতেল্লি ইউভেন্তুসের জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে তার গোলটি বাতিল করেন রেফারি। অন্যদিকে পগবার ফ্রি-কিক পোস্টে লাগে। তবে ৬৫তম মিনিটে অসাধারণ এক গোলে ইউভেন্তুসকে এগিয়ে দেন ফরাসি এই মিডফিল্ডার।

এই জয়ের পর ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মিলান। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি একটি ম্যাচ কম খেলেছে।

রোববার মাউরো ইকার্দির গোলে ফ্রোসিনোনের মাঠ থেকে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফেরা ইন্টার মিলান ৩২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এএস রোমা।