২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান নেশনস কাপের র‌্যাপিড দাবায় পঞ্চম বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে এশিয়ান নেশনস কাপের র‌্যাপিড দাবায় পঞ্চম হয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 10:17 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

বাংলাদেশ দাবা ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পাঁচ খেলায় ৩টি জয়, ১টি ড্র ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয় বাংলাদেশ।
 
বাংলাদেশ ও চীন-দুই দলের পয়েন্ট ৭ করে হওয়ায় টাইব্রিকিংয়ে গেম পয়েন্ট বেশি থাকায় চীন সেমি-ফাইনালে ওঠে।
 
র‌্যাপিড দাবার এই আসরে আফগানিস্তানকে ৪-০ পয়েন্টে, মঙ্গোলিয়াকে ২.৫-১.৫ পয়েন্টে ও সংযুক্ত আরব আমিরাতকে ২.৫-১.৫ পয়েন্টে হারায় বাংলাদেশ।
 
টুর্নামেন্টের শীর্ষ দল চীনের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করা বাংলাদেশের একমাত্র হারটি উজবেকিস্তানের কাছে, ৩-১ পয়েন্ট ব্যবধানে।
 
এশিয়ান নেশনস কাপের মূল আসরে সপ্তম হয় বাংলাদেশ।