২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলফ্সবুর্গে এখন সেমি-ফাইনালের স্বপ্ন

রিয়াল মাদ্রিদকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসতে থাকা ভলফ্সবুর্গের কোচ আর খেলোয়াড়রা এখন স্বপ্ন দেখছেন প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 04:20 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

ভলফসবুর্গের মাঠে অঘটনের শিকার রিয়াল
রিয়ালের হারের পুরো দায় নিলেন জিদান

নিজেদের মাঠে গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে রেকর্ড ১০ বার এই টুর্নামেন্টের শিরোপা জেতা রিয়ালকে ২-০ গোলে হারায় ভলফ্সবুর্গ। 
 
ম্যাচ শেষে ভলফ্সবুর্গের কোচ ডিটার হেকিং বলেন, “আমরা এক সঙ্গে খেলেছি। আমরা জায়গা পেয়েছি এবং খুব ভালো খেলেছি। এখন আমরা পরের রাউন্ডে যেতে পারি জেনে মাদ্রিদে যাব।”
 
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে হেকিং বলেছিলেন, রিয়ালের বিপক্ষে জয়ের সুযোগ আছে ভলফ্সবুর্গের। তার এই কথা শুনে সংবাদ সম্মেলনে উপস্থিত অনেক সাংবাদিকই অবিশ্বাসের চোখে তাকিয়েছিলেন।
 
রিয়ালকে অঘটন উপহার দিয়ে এ বিষয়ে হেকিং বলেন, “আমি যখন বলেছিলাম, আমাদের সুযোগ আছে, তখন আমাকে উপহাস করা হয়েছিল। শুরুর দিকে রিয়াল সুযোগ পেয়েছিল এবং আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম।”
 
কোচের সঙ্গে সুর মিলিয়েছেন ভলফ্সবুর্গের সেন্টার-ব্যাক নালদো। 
 
“আমরা দেখিয়েছি যে, আমরা একটা দল। আর আমরা এটাও দেখিয়েছি যে, নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দিলে আমরা যে কাউকে হারাতে পারি।”
 
প্লেমেকার উলিয়ান ড্রাক্সলার বলেন, “আমরা মুহূর্তটি উপভোগ করছি। …কিন্তু আমরা আত্মতুষ্টিতে ভেসে যেতে পারি না আর এখনই সেমি-ফাইনালে উঠে গেছি ভাবতে পারি না।”