লা লিগার মার্চের সেরা খেলোয়াড় আদুরিস
লা লিগার মার্চ মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আথলেতিক বিলবাওয়ের ফরোয়ার্ড আরিৎস আদুরিস।
গত মাসে লিগে বিলবাওয়ের খেলা চারটি ম্যাচের তিনটিতে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন আদুরিস। এই সময়ে তিনি সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে দলের হয়ে ৩০৩ মিনিট খেলেন। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে করেন হ্যাটট্রিক।
ক্লাব ফুটবলে অসাধারণ পারফরম্যপান্সের কারণে স্পেনের জাতীয় দলে ডাক পান আদুরিস। গত ২৪ মার্চ ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনকে ১-১-এ ড্র এনে দেওয়া গোলটি করেন তিনি।
