২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত আতলেতিকো

নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল বেতিসকে উড়িয়ে দেওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে লড়াই করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন ক্লাবটির কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 05:16 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

নিজেদের মাঠে গত শনিবার লা লিগায় বেতিসকে ৫-১ গোলে হারায় আতলেতিকো। পরের দিন ঘরের মাঠে বার্সেলোনা ২-১ গোলে হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে।

৩১ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৯।

বার্সেলোনার মাঠ কাম্প নউতে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচ খেলতে নামবে আতলেতিকো।

সিমেওনে বলেন, “বার্সার বিপক্ষে সব ম্যাচই ভিন্ন। আর এর জন্য আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুত হবো।”

“আমাদের ফলের উপর জোর দিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, যাতে বার্সার সঙ্গে লড়াই করার আশা নিয়ে লিগের শেষ ৫ ম্যাচ খেলতে পারি আমরা।”

পুরনো খবর:

রিয়াল ধাক্কা সামলে আতলেতিকোর সামনে বার্সা
‘ক্লাসিকোর চেয়ে কঠিন বার্সা-আতলেতিকো’