২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের মুখোমুখি হওয়ার অপেক্ষায় নেইমার

বার্সেলোনায় কাঁধে কাঁধ মিলিয়ে খেলা লুইস সুয়ারেসের মুখোমুখি হতে উন্মুখ হয়ে আছেন নেইমার। ‘বন্ধুর’ বিপক্ষে অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে জয়টাই একমাত্র চাওয়া ব্রাজিলের এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 04:03 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে আলোচনায় দুই সতীর্থের লড়াই

বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে রেসিফেতে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। মুখোমুখি হবে বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা নেইমার ও সুয়ারেসও।

ব্রাজিল বিশ্বকাপের সেই আলোচিত কামড় কাণ্ডের পর  নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়ে উরুগুয়ের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবেন সুয়ারেস। ক্লাব সতীর্থের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে থাকার কথা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানান নেইমার।

“আমি মনে করি, এটা দারুণ একটা ম্যাচ হবে; যারা দেখবেন, তাদের জন্যও উপভোগ্য হবে। আমি আমার বন্ধুর মুখোমুখি হব, যে সেরা একজন ফুটবলার। আশা করি, আমি জিতব।”

“ম্যাচের আগে আমরা দুজনই দুজনকে মিস করব। …মেসিসহ আমাদের মধ্যে দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে”, যোগ করেন নেইমার।