২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্ন ম্যাচে দিবালাকে পাচ্ছে না ইউভেন্তুস

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে পাওলো দিবালা ও ক্লাওদিও মার্চিসিওকে পাচ্ছে না ইউভেন্তুস। সেরি আর ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন দলের এই দুই নির্ভরযোগ্য খেলোয়াড় পায়ের পেশিতে চোট পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 06:25 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ আরেনায় মুখোমুখি হবে দুই দল। ইউভেন্তুসের মাঠে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
 
গত সোমবার পায়ের পেশিতে চোট পান আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা। ইউভেন্তুস নিশ্চিত করে, বায়ার্নের বিপক্ষে লিগের এই মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা দিবালাকে পাচ্ছে না তারা। একই চোটে ২০ দিনের জন্য মাঠের বাইরে মিডফিল্ডার মার্চিসিওর চলে যাওয়ার কথাও জানিয়েছে ইউভেন্তুস।