২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিগুয়াইনের গোলে নাপোলির জয়

গনসালো হিগুয়াইনের গোলে সেরি আতে পালের্মোকে ১-০ ব্যবধানে হারিয়েছে নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:59 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

প্রতিপক্ষের মাঠে গত রোববার দলকে এগিয়ে দেওয়া গোলটি ২২তম মিনিটে পেনাল্টি থেকে করেন হিগুয়াইন। এই নিয়ে চলতি মৌসুমে ২৭ গোল করে এখন পর্যন্ত সেরি আর সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
 
২৯ রাউন্ড শেষে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৬৭।
 

এদিন জেকো ও আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসির গোলে রোববার উদিনেজের মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেরা এএস রোমা ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। একই দিন নিজেদের মাঠে ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করা ফিওরেন্তিনা রয়েছে চতুর্থ স্থানে, ৫৪ পয়েন্ট তাদের।  আর্জেন্টিনার ফরোয়ার্ড মাউরো জারাতের গোলে ৪০তম মিনিটে এগিয়ে যায় ফিওরেন্তিনা। ম্যাচের শেষ দিকে গোলটি শোধ দিয়ে দেয় ভেরোনার ইতালিয়ান ডিফেন্ডার এরোস পিসানো।  রোববারের আরেক ম্যাচে এসি মিলান কিয়েভোর মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরে। ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মিলান। তাদের নগর প্রতিপক্ষ ইন্টার মিলান ৫৪ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।