জিমন্যাস্টিকসে বিকেএসপির মেয়েরা চ্যাম্পিয়ন
জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকসে মেয়েদের দলগতে সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই বিভাগে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
জাতীয় ক্রীড়া পরিষদে শুক্রবার সিনিয়দের খেলার প্রথম দিনে ১৫টি দলের ৬০ জন জিমন্যাস্ট অংশ নেয়।
জাতীয় জিমন্যাস্টিকসের ৩৪তম আসরে মেয়েদের দলগত বিভাগে ১৩৯.২৫ স্কোর গড়ে সোনা জেতে বিকেএসপি। রানার্সআপ আনসার ও ভিডিপির স্কোর ১২৫.৩৯। ৩৭.৮০ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মেয়েরা।
গত বৃহস্পতিবার বয়স ভিত্তিক জিমন্যাস্টিকসে নয়টি সোনা, ১০টি রুপা ও আটটি ব্রোঞ্জসহ ২৭টি পদক নিয়ে সেরা হয় কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ।
