জিমন্যাস্টিকস প্রতিযোগিতার প্রথম দিনে কোয়ান্টামের দাপট
বয়স ভিত্তিক ও ৩৪তম জাতীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতার প্রথম দিনে দাপট দেখিয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। নয়টি সোনা, ১০টি রুপা ও আটটি ব্রোঞ্জসহ ২৭টি পদক নিয়ে শীর্ষে রয়েছে তারা।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে বৃহস্পতিবার শুরু হয় বয়সভিত্তিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতা। এতে ১৫টি ক্রীড়া সংস্থার ৯৫ জন প্রতিযোগী অংশ নেয়।
পদক তালিকায় কোয়ান্টামের পরে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি); সাতটি সোনা, পাঁচটি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে তারা। একটি সোনা, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জসহ আটটি পদক নিয়ে তৃতীয় স্থানে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার থেকে ৩৪তম জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকস প্রতিযোগিতা শুরু হবে।
