২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোনালদোকে রোখা যায়, মেসিকে নয়’

সঠিক প্রস্তুতি নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোকে রোখা সম্ভব বলে মনে করেন জর্জো কিয়েল্লিনি। তবে ইউভেন্তুসের এই ডিফেন্ডারের কাছে লিওনেল মেসি এক কথায় অদম্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 09:33 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

গত মৌসুমে ফাইনালে ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বার্সেলোনা। ৩-১ গোলে জেতা সেই ম্যাচে মেসি গোল না পেলেও ভালো ফুটবল উপহার দিয়েছিলেন। একটি গোলে সহযোগিতা করেছিলেন তারকা এই ফরোয়ার্ড।  
 
ইউরোস্পোর্টকে কিয়েল্লিনি বলেন, “আপনার প্রতিপক্ষ সম্পর্কে ধারণা থাকাটা ফুটবলে দলীয় আর ব্যক্তিগত পর্যায়ে গুরুত্বপূর্ণ।”
 

“আপনি যখন ক্রিস্তিয়ানো রোনালদোকে পাহারা দেবেন, তখন সব সময়ই নিশ্চিত করতে চেষ্টা করবেন, যেন সে ডান পায়ে বল না পায়,” যোগ করেন কিয়েল্লিনি। আর মেসিকে থামানোর কোনো উপায়ই জানা নেই ইতালির এই ডিফেন্ডারের। “আপনি যখন মেসিকে পাহারা দেবেন, তখন প্রার্থনা শুরু করলেই ভালো হয়।”