২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০২১ সাল পর্যন্ত বার্সায় থাকবে মেসি’

লিওনেল মেসি কমপক্ষে আরও পাঁচ বছর বার্সেলোনায় থাকবেন বলে নিশ্চিত করেছেন ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি রর্বেত ফের্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 03:40 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

এর আগে ২৮ বছর বয়সী আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

কাতালান ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত।

ফের্নান্দেস বলেন, “এটা নিশ্চিত, মেসি ২০২১ পর্যন্ত (বার্সেলোনায়) খেলবে।”

“খেলা আর ব্যক্তিগত দিক থেকে অসাধারণ মান সম্পন্ন ইতিহাসের সেরা খেলোয়াড়টিকে নিয়ে কথা বলছি আমরা,” যোগ করেন ফের্নান্দেস।

বার্সেলোনাকে দেওয়ার জন্য মেসির এখনও অনেক কিছু আছে বলে মনে করেন ফের্নান্দেস।

“কিছু মানুষ বলেছে, সম্ভবত তার ক্যারিয়ার পড়তির দিকে। কিন্তু এটা সত্যি নয়। দেওয়ার মতো এখনও অনেক কিছু আছে তার। সে আরও অনেক বছর দলের জন্য গুরুত্বপূর্ণ থাকবে।”

চোটের কারণে এ মৌসুমে দুই মাস মাঠের কাটানো মেসি স্পেনের লা লিগায় এখন পর্যন্ত ২১ গোল করেছেন। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি গোল।