হকিতে নৌবাহিনী ও সেনাবাহিনীর জয়
স্বাধীনতা দিবস হকিতে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী। উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ পুলিশ ও এ্যাজাক্স এসসি প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার একপেশে ম্যাচে ১০-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারায় নৌবাহিনী। জয়ী দলের কৃষ্ণ কুমার দাস ও মাইনুর ইসলাম তিনটি করে এবং রাসেল মাহমুদ জিমি দুটি গোল করেন। এছাড়া রোমান সরকার ও দ্বিন ইসলাম ইমন একটি করে গোল পান।
দিনের দ্বিতীয় খেলায় সেনাবাহিনী ও এ্যাজাক্সের লড়াইও জমেনি। মিলন হোসেন, আব্দুল মালেক ও শুভ কুমার দুটি করে এবং সিরাজুল ইসলামের এক গোলে ৭-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় সেনাবাহিনীর।
