২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের জয়, মিলানের হার

সেরি আতে ইউভেন্তুস জয় পেলেও হেরেছে আরেক বড় দল এসি মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 12:47 AM

Updated : 12 Apr 2022, 01:34 AM

আতালান্তার মাঠ থেকে রোববার আন্দ্রেয়া বারজাগলি ও মারিও লেমিনার গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে গত মৌসুমের চ্যাম্পিয়ন ইউভেন্তুন্স। সাস্সুয়োলোর মাঠ থেকে একই ব্যবধানের হার নিয়ে ফেরে মিলান।

ইউভেন্তুসকে এগিয়ে দেওয়া গোলটি ২৪তম মিনিটে করেন ইতালির ডিফেন্ডার বারজাগলি। গ্যাবনের মিডফিল্ডার লেমিনা ব্যবধান দ্বিগুণ করেন ৮৬তম মিনিটে।

নিজেদের মাঠে শুরু থেকেই মিলানের রক্ষণে চাপ সৃষ্টি করে খেলা সাস্সুয়োলোকে ২৭তম মিনিটে এগিয়ে দেন গ্যাবনের মিডফিল্ডার আলফ্রেড ডানকান।

৭১তম মিনিটে জার্মানির উঠতি ফরোয়ার্ড নিকোলা সানসোনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে ইউভেন্তুস। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৬১। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এএস রোমা। মিলান ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।