২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর ডান পা নয়, মেসির বাঁ পা চান নেইমার 

ক্রিস্তিয়ানো রোনালদোর ডান পায়ের চেয়ে লিওনেল মেসির বাঁ পা-ই বেশি পছন্দ নেইমারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 10:34 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

দুটির কোনো একটি বেছে নিতে হলে কী করবেন- এই প্রশ্নের জবাবে নেইমার বলেন, "ক্রিস্তিয়ানোর প্রতি পুরো শ্রদ্ধা রেখেই বলছি, আমি মেসির বাঁ পা-ই নেব। কারণ, আমার ডান পা যথেষ্ট কাজের।”
 
ব্রাজিল কিংবদন্তি পেলে আর মেসির মধ্যে কাকে এগিয়ে রাখবেন নেইমার? এই প্রশ্নের উত্তরে বার্সেলোনার ফরোয়ার্ড বলেন, "দুর্ভাগ্যবশত, আমি কখনোই পেলের খেলা দেখিনি। আমি তার সম্পর্কে জেনেছি দাদার কাছ থেকে, যিনি আমাকে সব সময় বলতেন, তিনি কিভাবে খেলতেন। এটা আমার জন্য কঠিন প্রশ্ন। কারণ, আমি মেসিকে খেলতে দেখছি আর তার সঙ্গে খেলারও সুযোগ পেয়েছি। তারা দুজনেই প্রতিভাবান।”
 
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ নেইমারকে পেতে চাইছে। গুঞ্জন আছে ম্যানচেস্টার সিটিকে ঘিরেও। নেইমার কোনটি বেছে নেবেন?
 
এর উত্তর না দিয়ে নেইমার বলেন, “ম্যানচেস্টার সিটির চেয়ে আমি রিয়াল মাদ্রিদকে হারাতেই পছন্দ করি।”