২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনফান্তিনোকে পরামর্শ দিয়েছিলেন ব্লাটার

ফিফার নতুন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নির্বাচন নিয়ে পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন সংস্থাটির সাবেক সভাপতি জেপ ব্লাটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

জুরিখে গত শুক্রবার দ্বিতীয় রাউন্ডে গড়ানো ভোটাভুটিতে ১১৫ ভোট পেয়ে ফিফার সভাপতি নির্বাচিত হন ইতালিয়ান বংশোদ্ভূত সুইজারল্যান্ডের নাগরিক ইনফান্তিনো। 
 
সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ সুইস নাগরিক ব্লাটার বলেন, “জিয়ান্নি ইনফান্তিনো সভাপতি হওয়ায় আমি খুশি।”

“বড়দিনের সময় আমি তার সঙ্গে পান করেছি। আর তাকে পরামর্শ দিয়েছি,” যোগ করেন ব্লাটার।
 

সভাপতি নির্বাচিত হওয়ার পর ইনফান্তিনো ধন্যবাদ জানান সব ধরনের ফুটবল থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিকে।  “এই যাত্রা আর অভিযানে যারা আমাকে সমর্থন করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সত্যিকারের অভিযানের শুরু এখন থেকে। প্লাতিনি আমাকে যা দিয়েছেন, যা শিখিয়েছেন আর এক সঙ্গে যে কাজ আমরা করেছি; এর সব কিছুর জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাই।” ফিফায় ইনফান্তিনোর প্রথম মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। ৪৫ বছর বয়সী এই কর্মকর্তা বলেন, “আমি আজ বলেছি, আমাদের সেতু বানাতে হবে, দেয়াল নয়। নিশ্চিত করে ফুটবল এটা করতে পারে। আমি ফুটবলে মনোযোগ দিতে চাই।”