২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগা জিততে আশাবাদী রোনালদো

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে থাকলেও লিগ জেতা নিয়ে আশাবাদী রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 03:52 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

রোমার মাঠে প্রতিশোধের লক্ষ্যে রিয়াল
এমএসএনের মতো সম্পর্ক দরকার নেই রোনালদোর

রোমার মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচ খেলতে নামবে রিয়াল। এর আগের দিন সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “আমরা এখনও লা লিগা জিততে পারি। কিন্তু কিছু পয়েন্ট কম আছে আমাদের।”
 
২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো। আর এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭। 
 

গত কয়েক বছর ধরে ইতালিয়ান দলগুলোর বিপক্ষে মাঠে নামলেই যেন খেই হারিয়ে বসে রিয়াল। বুধবারের প্রতিপক্ষ রোমার বিপক্ষে সবশেষ দেখায় ২০০৭-০৮ মৌসুমে কোয়ার্টার-ফাইনালের দুই পর্বেই হেরে যায় ইউরোপের সফলতম ক্লাবটি। গত আসরেও ইউভেন্তুসের বিপক্ষে সেমি-ফাইনালে হেরে ছিটকে যায় ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। এবার অবশ্য রোমার বিপক্ষে রিয়ালই ‘ফেভারিট’ বলে দাবি করেন রোনালদো।  “সব ধরনের প্রতিযোগিতায় তো বটেই; চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল আরও বেশি ফেভারিট। এই প্রতিযোগিতায় অন্য যে কোনো দলের চেয়ে আমাদের শিরোপা বেশি।”