গুয়ার্দিওলার সঙ্গে আলোচনার কথা অস্বীকার ইউনাইটেডের
মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছাড়তে যাওয়া পেপ গুয়ার্দিওলার সঙ্গে আলোচনা করার খবর অস্বীকার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ফ্রান্স ফুটবল সাময়িকী জানায়, গত সপ্তাহে প্যারিসে গুয়ার্দিওলার সঙ্গে ইউনাইটেডের প্রতিনিধির সাক্ষাৎ হয়। কিন্তু ইউনাইটেড দাবি করে, খবরটি সত্য নয়।
চলতি মৌসুম শেষে বায়ার্ন ছাড়বেন ৪৫ বছর বয়সী স্পেনের কোচ গুয়ার্দিওলা। ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন বলেও জানান তিনি।
বার্সেলোনার সাবেক কোচকে পেতে ম্যানচেস্টার সিটিই এগিয়ে আছে বলে মনে করেন অনেকে। তবে চেলসি আর ইউনাইটেডও তাকে চায় বলে গুঞ্জন চলছে।
ইউনাইটেড আশানুরূপ ফল না পাওয়ায় ওল্ড ট্র্যাফোর্ড ফন খালের ভবিষ্যৎ শঙ্কার মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।
২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড।
