জানুয়ারির দলবদলে আর্সেনালে সবার আগে এলনেনি
জানুয়ারির দলবদলে প্রথম খেলোয়াড় হিসেবে মোহামেদ এলনেনিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। মিসরের এই মিডফিল্ডারকে চুক্তিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ আর্সেন ভেঙ্গার।
এফসি বাসেল থেকে এলনেনিকে দলে পেতে আর্সেনাল ৫০ লাখ পাউন্ড খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে আগামী রোববার স্টোক সিটির বিপক্ষে খেলতে পারেন এলনেনি।
২৩ বছর বয়সী এই মিডফিল্ডার মিসরের হয়ে ৩৯টি ম্যাচ খেলে তিনটি গোল করেন।
