২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালে বার্সার মতো শিরোপা-ক্ষুধা চান ভেঙ্গার

মৌসুমের ভালো শুরুটা কাজে লাগাতে আর্সেনাল দলে বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের মতো শিরোপা-ক্ষুধা থাকতে হবে বলে মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ আর্সেন ভেঙ্গার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 04:54 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ভেঙ্গারের দল। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠতে শেষ ষোলোতে বার্সেলোনা-বাধা পেরোতে হবে তাদের। 
 
ঠাসা সূচির মধ্যে ক্লাবের জয়ের ধারা ধরে রাখতে পুরো স্কোয়াডকে কাজে লাগাতে হবে ভেঙ্গারকে। একই সঙ্গে তাকে নিশ্চিত করতে হবে, মৌসুমের দ্বিতীয়ার্ধ ঠিকঠাকভাবে পাড়ি দেওয়ার জন্য খেলোয়াড়রা যেন ‘ফিট’ থাকে। 
 

ভেঙ্গার বলেন, “আপনাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে, কার দম নেওয়া প্রয়োজন এবং কার বিশ্রাম প্রয়োজন।… বেশি ম্যাচ থাকলে দলকে মনোযোগী আর অনুপ্রাণিত রাখা সহজ।” শিষ্যদের অনুপ্রাণিত করতে স্পেন ও জার্মানির চ্যাম্পিয়নদের উদাহরণ দেন ভেঙ্গার। “বায়ার্ন মিউনিখ প্রত্যেক বছর কাপ জিততে চায়। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ প্রত্যেক বছর কাপ জয়ের জন্য লড়ে। কেন? কারণ, তারা বড় ক্লাব।”