২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেনের শিরোপা আজারেঙ্কার

ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককে শিরোপা জিতেছেন ভিক্তোরিয়া আজারেঙ্কা। ফাইনালে জার্মানির আঞ্জেলিক কেরবারকে হারিয়েছেন বেলারুশের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 09:01 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

ব্রিসবেনে শনিবার কেরবারকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে আসন্ন অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতিটা খুব ভালোভাবেই সেরে রাখলেন মেয়েদের টেনিসের বিশ্বের সাবেক এক নম্বর তারকা।

দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কা চোটের কারণে গত দুই বছর খুব একটা খেলতে পারেননি। তবে ২০১৩ সালের অগাস্টে সিনসিনাটি মাস্টার্সে সবশেষ শিরোপা জেতা ২৬ বছর বয়সী এই তারকা দারুণভাবে কোর্টে ফিরলেন।

ব্রিসবেন ইন্টারন্যাশনালে আজারেঙ্কার এটি দ্বিতীয় শিরোপা জয়।

এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৮ জানুয়ারি।