২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রি-কিকে রোনালদোর উপরই ভরসা জিদানের

এ মৌসুমে লা লিগায় ফ্রি-কিক থেকে একটিও গোল পাননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ তারকার উপরই আগামীতে ফ্রি-কিক নেওয়ার দায়িত্ব থাকবে বলে জানিয়েছেন ক্লাবটির নতুন কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 04:41 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

রোনালদোকে ছাড়বেন না জিদান
প্রত্যয়ী দেপোর্তিভোর বিপক্ষে পরীক্ষা শুরু জিদানের

রিয়ালের হয়ে এ মৌসুমে ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি রোনালদো পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মালমোর বিপক্ষে দলের ৮-০ ব্যবধানে জেতা ম্যাচে। 

২০১৪-১৫ মৌসুমে লা লিগায় ৩৩টি ফ্রি-কিক নিয়ে কেবল দুটি গোল পান রোনালদো। এ মৌসুমে এখন পর্যন্ত কোনো গোলই পাননি। এর পরও দলের ফ্রি-কিক নেওয়ার প্রশ্নে জিদান তারকা এই ফরোয়ার্ডের উপরই ভরসা রাখছেন।

  “অবশ্যই সে আমাদের ফ্রি-কিক নিতে থাকবে” সান্তিয়াগো বের্নাবেউতে শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়ালের কোচ হিসেবে অভিষেক হবে জিদানের।