২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপে ম্যান সিটির হার

লিগ কাপের শিরোপা জেতার লড়াইয়ে পিছিয়ে পড়লো ম্যানচেস্টার সিটি। সেমি-ফাইনালের প্রথম লেগে এভারটনের মাঠে ২-১ গোলে হেরে গেছে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে থাকা দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 04:20 AM

Updated : 11 Oct 2022, 07:32 PM

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার রামিরো ফুনেস মোরির গোলে পিছিয়ে পড়ে সিটি।

অনেক চেষ্টার পর ৭৬তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হেসুস নাভাসের গোলে সমতায় ফেরে মানুয়েল পেল্লেগ্রিনির দল। কিন্তু দুই মিনিট পরেই ফের এভারটনকে এগিয়ে দেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।

বাকি সময়ে আর কোনো গোল না পাওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে।

এ ম্যাচে হারলেও আগামী ২৭ জানুয়ারি ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে সিটি।