এমিলিকে নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের বাংলাদেশ দল
চোট কাটিয়ে ফেরা জাহিদ হাসান এমিলিকে রেখে বঙ্গবন্ধু গোল্ড কাপের ২৩ জনের দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশ দলে থাকা ২০ জনের সঙ্গে গোল্ড কাপের দলে এমিলিসহ যোগ হয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মিডফল্ডার আলমগীর কবির রানা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড মিঠুন চৌধুরী।
চোটের কারণে শেষ মুহূর্তে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন এমিলি। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে ত্রিভান্দ্রামের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় মারুফুল হকের দল।
