বেশি গোলের প্রতিশ্রুতি লেভানদোভস্কির
শীতকালীন ছুটি কাটিয়ে ফেরার পর আরও বেশি গোল করার ঘোষণা দিয়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি।
চলতি মৌসুমটা দারুণ কাটছে লেভানদোভস্কির। বায়ার্নের হয়ে এ মৌসুমে খেলা ২৬ ম্যাচে ২৩ গোল করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড। ১৬ ম্যাচে ১৫ গোল করে এ মৌসুমে এখন পর্যন্ত বুন্দেসলিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ১৮ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড পিয়েরে এমেরিক আউবামেয়াং।
বায়ার্নের ওয়েবসাইটে লেভানদোভস্কি বলেন, “গত কয়েক বছরে আমি সাধারণত শীতের ছুটিতে যাওয়ার আগের চেয়ে ছুটি কাটিয়ে আসার পরই বেশি ভালো করে আসছি। এবারও এটা ঘটলে মন্দ হয় না।”
“যা করা সম্ভব নিশ্চয়ই আমি তার সব কিছু করব। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসছে। সবাইকেই দেখাতে হবে আমরা কি করতে পারি।”
