২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে হারিয়ে সেমিতে ভারত

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে ভারত। টানা দুই হারে ‘এ’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে নেপাল।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:40 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে রোববার নেপালের বিপক্ষে ভারতের জয়টি ৪-১ গোলের। ভারতের  লাল্লিয়ানজুয়ালা দুটি গোল করেন। রাওলিন বোর্গেস ও সুলিন ছেত্রি করেন একটি করে গোল। 
 
তৃতীয় মিনিটেই বিমল মাগারের গোলে এগিয়ে গিয়েছিল নেপাল। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় ভারত। ২৬তম মিনিটে রাওলিন বোর্গেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। 
 
৬৭তম মিনিটে সুনিল ছেত্রি ব্যবধান ২-১ করার পর লাল্লিয়ানজুয়ালার জোড়া গোলে ভারতের বড় জয় নিশ্চিত হয়। 
 
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১-০ গোলে হারে নেপাল। টুর্নামেন্টের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়্ন ভারত নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। 
 
ভারতের সঙ্গে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও।