২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারুফুলের চোখে ‘অজেয়’ নয় আফগানিস্তান

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আশা আফগানিস্তানকে সমীহ করলেও অজেয় মনে করছেন না বাংলাদেশ কোচ মারুফুল হক।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 07:57 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

পুরনো খবর:

চ্যাম্পিয়নদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ
এমিলির অভাব পূরণে প্রত্যয়ী রনি-জীবন
‘আফগানিস্তানের কাছে কখনও হারেনি বাংলাদেশ’

সাফ ফুটবলের গত আসরের শিরোপা জেতা দলের মাত্র দুইজন খেলোয়াড় আছেন আফগানিস্তানের বর্তমান দলে। তবে ইউরোপের ঘরোয়া ফুটবলের খেলা এক ঝাঁক ফুটবলার নিয়ে গড়া পিটার সেগ্রেটের দলের মান নিয়ে কোনো সংশয় নেই মারুফুলের।
 
“তাদের বর্তমান দলটির মান এখন দক্ষিণ এশিয়ার মানের ওপরে। শারীরিকভাবে শক্তিশালী। ট্যাকটিক্যালি তারা আমাদের চেয়ে এগিয়ে। তবে টেকনিক্যালি ও দক্ষতার দিক দিয়ে তারা-আমরা সমান। আমার কাছে আফগানিস্তান অজেয় নয়।”
 
আগামী বৃহস্পতিবার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে দুই দল। ২০০৩ সালের আসরে প্রথম ও সর্বশেষ শিরোপা জেতা বাংলাদেশ এবার মুকুট পুনরুদ্ধারের মিশনে নামছে। মারুফুলের চাওয়া জয়ে শুরু।
 
“এটাই আমার কাছে ফাইনাল ম্যাচ। জয়ের লক্ষ্য নিয়ে নামব আমরা। কৌশলটাও সেভাবে সাজিয়েছি। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশলে পরিবর্তন আসতে পারে।”
 
আফগানিস্তানের বিপক্ষে খেলা গত পাঁচ ম্যাচে বাংলাদেশ একটিতে জয়ী, বাকি চারটি ম্যাচ ড্র। জয়ে শুরুর চাওয়াটা জানালেও ড্রয়ের ভাবনাটা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলছেন না ঘরোয়া ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে ট্রেবল জেতা কোচ মারুফুল।
 
“অবশ্য এক পয়েন্ট পেলেও আমি খুশি থাকব।”