২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়রা রোবট নয়: বেল

রায়ো ভায়েকানোকে উড়িয়ে দেওয়ার পর সমর্থকদের উদ্দেশ করে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল বলেছেন, খেলোয়াড়রা রোবট নয়। প্রতি সপ্তাহে তাই তাদের কাছ থেকে নিখুঁত পারফরম্যান্স আশা করা ঠিক নয় বলেও উল্লেখ করেন ওয়েলসের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 07:24 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

স্পেনের লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার ভায়োকানোকে ১০-২ গোলে হারায় রিয়াল। 
 
ম্যাচে ৪ গোল করা বেল বলেন, “আমরা রোবট নই। কখনও কখনও আপনি মনোযোগ হারান। কিন্তু এরপরও আমাদের চার বা পাঁচ গোল করার সুযোগ ছিল।”
 
দানিলোর গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে দশম আর দ্বাদশ মিনিটে করা দুই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভায়োকানো। সেই সময় রিয়ালের কিছু সমর্থক নিজেদের খেলোয়াড়দের দুয়ো দেয়। 
 

ম্যাচ শেষে এ বিষয়ে রিয়াল কোচ রাফায়েল বেনিতেস বলেন, “ম্যাচের সময় যেভাবে সমর্থকদের কিছু অংশ সন্তুষ্ট ছিল না তা আমরা আমরা দেখেছি। আমাদের ভালো পারফর্ম করতে হবে এবং এটাই আমরা করার চেষ্টা করছি।” এই জয়ে আপাতত শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানে উঠে এলো রিয়াল। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। গতবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩৫, তবে একটি ম্যাচ কম খেলেছে মেসি-নেইমাররা।