২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বল সুয়ারেসের

ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে রোববার ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। 
 
মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান সুয়ারেস। পরে আরেকটি গোল করেন ২৮ বছর বয়সী উরুগুয়ের এই স্ট্রাইকার।
 
দল যেমন চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি ব্যক্তিগত সব পুরস্কারও গেছে বার্সেলোনার খেলোয়াড়দের অধিকারে। স্পেনের ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি জেতেন সিলভার বল। আর মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা পান ব্রোঞ্জ বল।   
 
টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে বার্সেলোনা। তলপেটের ব্যথার কারণে চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে সেমি-ফাইনালে খেলতে পারেননি মেসি। সুয়ারেসের হ্যাটট্রিকে এভারগ্রান্দেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইউরোপের চ্যাম্পিয়নরা। 
 
ফাইনালে একটি গোল করার পাশাপাশি ভালো ফুটবল উপহার দেওয়ার কারণে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড় হন মেসি। 
 
সেমি-ফাইনালে সুয়ারেসের করা দ্বিতীয় গোলটিতে অবদান রাখা ইনিয়েস্তা ফাইনালেও ভালো ফুটবল উপহার দেন।