২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ফন খাল

নরিচ সিটির কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকার কথা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন খাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 04:38 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার নরিচের কাছে ২-১ গোলে হারে ইউনাইটেড।

এই নিয়ে টানা তিন ম্যাচ হারা ইউনাইটেডের কোচকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি চাকরি খোয়ানোর ভয় পাচ্ছেন কিনা। উত্তরে ফন খাল বলেন, “হ্যা, অবশ্যই আমি এ নিয়ে উদ্বিগ্ন। কারণ, আমি জানি, একজন কোচের উপর বিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ।”

৬৪ বছর বয়সী ডাচ এই কোচকে জিজ্ঞেস করা হয়েছিল, ঘুরে দাঁড়ানোর জন্য তাকে কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে কিনা। এই প্রশ্নে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

“হ্যা, আমি এমনটিই ভাবছি। কিন্তু আমি জানি না। …এটা আমার উপর নয়, কিন্তু আমরা দেখব।”

২০১৬-১৭ মৌসুম শেষে চুক্তিহীন হয়ে যাবেন ফন খাল।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে জয়শূন্য থাকা ইউনাইটেডের কোচ চাপে পড়ার বিষয়ে বলেন, “এটাই ফুটবলের বিশ্ব। আমি এটা জানি, আমার বোর্ড জানে, খেলোয়াড়রা জানে। ম্যানেজমেন্টের পরিবর্তন সরাসরি সাফল্য এনে দেবে বলে মনে করি না আমি।