শেষ ষোলোয় বার্সার প্রতিপক্ষ এসপানিওল
কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে পেয়েছে বার্সেলোনা।
এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা দেনিস চেরিশেভকে খেলানোর অপরাধে কোপা দেল রে থেকে বহিষ্কার করা হয় রিয়াল মাদ্রিদকে। তাদের বিদায়ে হেরেও পরের রাউন্ডে যাওয়া স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিস খেলবে সেল্তা ভিগোর বিপক্ষে।
শিরোপাধারী বার্সেলোনা কোপা দেল রেতে সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে এসপানিওলের বিপক্ষে খেলেছিল। সেবার শিরোপা জেতার পথে তাদের ৩-২ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে আতলেতিকো মাদ্রিদ খেলবে রায়ো ভায়েকানোর বিপক্ষে। এছাড়া সেভিয়া রিয়াল বেতিসের এবং ভিয়ারিয়াল আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে।
