২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভার প্লেটকে নিয়ে চিন্তিত মেসি

ক্লাব বিশ্বকাপের ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনার দল রিভার প্লেটের বিপক্ষে মাঠে নামার আগে একই সঙ্গে রোমাঞ্চিত ও চিন্তিত লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

আগামী বুধবার জাপানের ক্লাব সানফ্রেসে হিরোশিমার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে রিভার প্লেট। আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে খেলবে ইউরোপের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

২০০৯ ও ২০১১ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা বার্সেলোনার সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো না কাটলেও তৃতীয় শিরোপার লড়াইয়ে ‘ফেভারিট’ তারাই। তবে মোটেও আত্মতুষ্টিতে ভুগছেন না বিশ্বের সেরা তারকা মেসি।

স্বদেশের ক্লাবের বিপক্ষে সম্ভাব্য শিরোপা লড়াইয়ের আগে সতর্ক বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

“আমি মনে করি, রিভারের খুব ভালো কিছু খেলোয়াড় আছে যারা মাঠে নেমে জয়ের জন্য খেলতে পছন্দ করে। আমি জানি না, তারা এমনটা করবে কি না। কিন্তু আমার মতে, তারা খুব ভালো খেলে।”

মেক্সিকোর ক্লাব আমেরিকাকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনাল ওঠা রিভার প্লেটের কোচ মার্সেলো গালার্দোকে নিয়েও সতর্ক মেসি।

“গালার্দো খুবই বুদ্ধিমান। নিশ্চয়ই তিনি জানেন, কিভাবে খেলতে হয় এবং (এ বিষয়ে) কিছু প্রস্তুতিও নিশ্চয় নিয়ে রেখেছেন।”