২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার দাবার শিরোপা লড়াইয়ে নৌবাহিনী ও শেখ রাসেল

বাংলাদেশ নৌবাহিনী ও শেখ রাসেল মোমোরিয়াল স্পোর্টিং ক্লাবের মধ্যে শিরোপা লড়াই দারুণ জমে উঠেছে। প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে শীর্ষে থেকেই শেষ রাউন্ডে উঠেছে দুটি দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

জাতীয় ক্রীড়া পরিষদেরোববার শেখ রাসেল ৩.৫-০.৫ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দলকে হারায়। জয়ীদলের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দিপতায়ন ঘোষ ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে নৌবাহিনী জুনিয়র দাবা দলের ফিদে মাস্টারখন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেট মাস্টারমাহতাবউদ্দিন আহমেদকে হারান। শেখ রাসেলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ওনৌবাহিনী জুনিয়র দাবা দলের ইকরামুল হক সিয়াম পয়েন্ট ভাগাভাগি করেন।

একই দিনে বাংলাদেশনৌবাহিনী ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারায়। নৌবাহিনীরগ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানযথাক্রমে সুলতানা কামালের সুজন, মাহবুব আফজাল, দেওয়ান রিয়াদ ও শফিকুল ইসলামকেহারান।

শেখ রাসেল ও গতবারেরচ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৭ রাউন্ড করে খেলে ১৩ পয়েন্ট করে নিয়েযুগ্মভাবে শীর্ষে রয়েছে। দুই দলের গেম পয়েন্টও সমান ২৩।

আগামী সোমবার শিরোপানির্ধারণী শেষ রাউন্ডে শেখ রাসেল তিতাস ক্লাবের বিপক্ষে এবং বাংলাদেশ নৌবাহিনীলিওনাইন চেস ক্লাবের বিপক্ষে খেলবে।

দিনের অন্য খেলায়গোল্ডেন স্পোর্টিং ক্লাব সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে ৩-১ পয়েন্টেহারায়।

প্রিতম-প্রিজম চেসক্লাব তিতাস ক্লাব দাবা দলের সাথে ২-২ পয়েন্টে ড্র করে।

বাংলাদেশ নৌবাহিনীজুনিয়র দাবা দল ৭ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।