২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ইউনাইটেডের শোয়াইনস্টাইগার

ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 03:11 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

দোষী সাব্যস্ত হলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন জার্মানির এই মিডফিল্ডার।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের মধ্যে গোলশূন্য ড্র ম্যাচের ৪০তম মিনিটে একটি ফ্রি-কিকের আগে সেন্টার ব্যাক উইনস্টন রিডের সঙ্গে ধাক্কাধাক্কি হয় শোয়াইনস্টাইগারের। এক পর্যায়ে শোয়াইনস্টাইগার তার বাঁ হাত দিয়ে ওয়েস্ট হ্যামের রিডের মুখ চেপে ধরেন।

ম্যাচে এই ঘটনার পর রেফারি দুই খেলোয়াড়ের সঙ্গেই কথা বলেন। তবে ম্যাচ রিপোর্টে বিষয়টি উল্লেখ করেননি তিনি।  

তবে এএফএ এক বিবৃতিতে জানায়, ভিডিওতে বিষয়টি ধরা পড়ায় তারা শোয়াইনস্টাইগারের বিরুদ্ধে অভিযোগ এনেছে।