২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের জয়ে আর্জেন্টিনার দিবালার দর্শনীয় গোল

দর্শনীয় এক ভলি থেকে গোল করে ইউভেন্তুসের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা। শুক্রবার রাতে লাৎসিওর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 03:34 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

ম্যাচের সপ্তম মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। 
 
অসাধারণ দক্ষতায় মারিও মানজুকিচের একটি পাস নিয়ন্ত্রণে নেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমে বলটিকে ফ্লিক করে উপরে তোলেন তিনি, এর পর হাঁটুর স্পর্শে সুবিধাজনক জায়গায় নিয়ে ভলি থেকে বল জালে জড়ান। 
 
এই জয়ের পর ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউভেন্তুস। এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা রোমার পয়েন্টও ২৭। 
 
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৩০। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফিওরেন্তিনা।