বার্সার বিপক্ষে রিয়ালের সমর্থনে দি মারিয়া
‘এল ক্লাসিকো’তে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন পিএসজির মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
আর্জেন্টিনার তারকা ফুটবলার দি মারিয়া নিজের সমর্থনের বিষয়টি জানাতে বেছে নেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুককে।
ফেইসবুকের প্রোফাইলে পিএসজির জার্সি গায়ে নিজের একটি ছবিতে রিয়াল মাদ্রিদের লোগো জুড়ে দিয়ে লেখেন, “এগিয়ে যাও মাদ্রিদ।”
