শীর্ষে ওঠা সিদ্দিকুরের সামনে শিরোপার হাতছানি
ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে জ্বলে উঠেছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে উঠে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছেন বাংলাদেশের সেরা গলফার।
মালয়েশিয়ার নিকোলাস ফুংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন সিদ্দিকুর। সিঙ্গাপুরের ল্যাগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে তৃতীয় রাউন্ড শেষে দুজনই পারের চেয়ে মোট দুটি করে শট কম খেলেন।
