বিস্ময়কর গোলটি ভাগ্যে পাওয়া নয়: নেইমার
স্পেনের লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে করা ‘বিস্ময়কর’ গোলটি ভাগ্যে পাওয়া নয় বলে দাবি করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার।
নিজেদের মাঠে গত রোববার ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে অসাধারণ খেলতে থাকা নেইমার জোড়া গোল করেন।
পুরো ম্যাচ জুড়ে ভালো খেলা নেইমারের দ্বিতীয় গোলটি সত্যিকার অর্থেই ছিল বিস্ময়কর।
বাঁ প্রান্ত থেকে লুইস সুয়ারেসের পাসটি বক্সের মধ্যে দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণ করেন নেইমার। ‘সোমব্রেরো’ ফ্লিকে পাহারায় থাকা ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল অন্য পাশে নিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে ভলিতে জালে পাঠান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
গোলটি নিয়ে অনেক আলোচনাই হয়েছে। কেউ কেউ হয়ত গোলটির মধ্যে ভাগ্যের ছোঁয়া দেখছেন। তবে নেইমার জানালেন, পরিকল্পনা করেই এভাবে গোলটি করা।
“আমি কিভাবে মুভটা করব তা আগেই ভেবে রেখেছিলাম।”
