মেয়েদের ফুটবলের চূড়ান্ত পর্বে রাজবাড়ী, আনসার
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছে রাজবাড়ী জেলা ও আনসার।
রোববার আঞ্চলিক ফাইনালে নিজেদের মাঠে রাজবাড়ীর সঙ্গে পেরে ওঠেনি ফরিদপুর। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-১ গোলে জিতে রাজবাড়ীর মেয়েরা।
