২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স দল থেকে বাদ বেনজেমা 

‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইলের ঘটনায় জড়িয়ে পড়া করিম বেনজেমা আর মাথিউ ভালবুয়েনাকে জার্মানি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচের দল থেকে বাদ দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:42 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করার সময় সংবাদ সম্মেলনে এসে দেশম আগেই বলে দেন, ফুটবলের সঙ্গে সম্পর্কহীন কোনো প্রশ্নের উত্তর দেবেন না তিনি। 
 
চোটের কারণে রিয়ালের ফরোয়ার্ড বেনজেমা আগে থেকেই মাঠের বাইরে ছিলেন।
 
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার জেনিতের সেন্ত পিতার্সবুগের কাছে ভালবুয়েনার দল লিওঁ ২-০ গোলে হেরে যায়। ম্যাচটিতে ভালবুয়েনা খেললেও তিনি খেলার মতো মানসিক অবস্থায় ছিলেন না বলেই মনে করেন দেশম।
 
জার্মানির বিপক্ষে ঘরের মাঠে ফ্রান্সের ম্যাচটি আগামী ১৩ নভেম্বর। ১৭ নভেম্বর লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স। 
 
ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে তার ফ্রান্স জাতীয় দলের সতীর্থ বেনজেমার বিরুদ্ধে।  
 
এই অভিযোগ গত বুধবার ফ্রান্সের ভের্সাইয়ের পুলিশ স্টেশনে নেওয়া হয় বেনজেমাকে। আর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। বেনজেমার বিরুদ্ধে এরই মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।