বার্সার ঘুরে দাঁড়ানোর সামর্থ্যে মুগ্ধ কোচ
পিছিয়ে পড়েও এইবারের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় দারুণ খুশি লুইস এনরিকে। শিষ্যদের এভাবে ঘুড়ে দাঁড়ানোর সামর্থ্যে মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন বার্সেলোনা কোচ।
নিজেদের মাঠ কাম্প নউতে এইবারকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। বোর্হা বাস্তনের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে জেতাতে হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেস। তার দুটি গোলেই অবশ্য সহায়তা ছিল নেইমারের।
