২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে দলে ফিরলেন নেইমার

নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন নেইমার। আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য তাকে নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 09:41 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

গত জুন-জুলাইয়ে চিলিতে কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার। দলের সেরা তারকাকে ছাড়া ওই টুর্নামেন্টে ব্রাজিল দলও বেশিদূর যেতে পারেনি, কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডেও ছিলেন না নেইমার। অধিনায়ককে ছাড়া চিলির কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ১৩ নভেম্বর চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে নেইমারকে পাওয়াটা ব্রাজিলের জন্য তাই বড় সুখবর। আর্জেন্টিনা ম্যাচের চার দিন পর পেরুর সঙ্গে লড়বে দুঙ্গার দল।

চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে খারাপ পারফরম্যান্স করায় বাদ পড়েছেন লিভারপুলের ফিলিপে কৌতিনিয়ো। জায়গা হারিয়েছেন রবের্তো ফিরমিনোও।

সাবেক অধিনায়ক চিয়াগো সিলভাও দলে নেই। তবে জায়গা ধরে রেখেছেন অরল্যান্ডো সিটির তারকা মিডফিল্ডার কাকা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: জেফারসন (বোতাফোগো), কাসিও (করিন্থিয়ান্স), আলিসন (ইন্তারনাসিওনাল)।

ডিফেন্ডার: দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), জিল (করিন্থিয়ান্স), দানিলো (রিয়াল মাদ্রিদ), দানি আলভেস (বার্সেলোনা), ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), ফের্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), এলিয়াস (করিন্থিয়ান্স), রেনাতো আগুস্তো (করিন্থিয়ান্স), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), লুকাস লিমা (সান্তোস), কাকা (অরল্যান্ডো সিটি)।

ফরোয়ার্ড: দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিত), রিকার্দো অলিভেইরা (সান্তোস)।