২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের টানা নবম জয়

জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় জয়ের পথেই আছে বায়ার্ন মিউনিখ। নবম রাউন্ডে ভের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 09:48 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার বায়ার্নের জয়ের নায়ক টমাস মুলার। ২৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার বাড়ানো বল ধরে গোলটি করেন জার্মান এই ফরোয়ার্ড।
 
এবারের লিগে বায়ার্নের এটা টানা নবম জয়। শতভাগ সাফল্যে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান আরও মজবুত হলো লিগের সফলতম দলটির।
 
দিনের অন্যান্য ম্যাচে শালকে ২-১ গোলে হার্থা বার্লিনকে এবং ভলফসবুর্গ ৪-২ গোলে হফেনহাইমকে হারিয়েছে। বায়ের লেভারকুজেন-হামবুর্গ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
 
শুক্রবার মেইঞ্জকে  ২-০ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।