ভারতে শুটিংয়ে শাকিলের ব্রোঞ্জ জয়
দিল্লিতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে অবশেষে পদক পেল বাংলাদেশ। আব্দুল্লাহ হেল বাকি, শারমিন আক্তার রত্নারা হতাশ করলেও বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন উঠতি শুটার শাকিল আহমেদ।
পুরুষদের (জুনিয়র) ১০ মিটার এয়ার পিস্তলে মঙ্গলবার ১৯৫.২ স্কোর গড়ে তৃতীয় হন শাকিল। এই ইভেন্টে ভারতের সুমেধ কুমার ১৯৯.১) ও হেমেন্দ্র কুশাহ (১৯৫.২) যথাক্রমে সোনা ও রূপা জিতেছেন।
ভারতের এই আসরে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্ব থেকে বাদ পড়েন শারমিন আক্তার রত্না; ৪০৫.৮ স্কোর করে ১৫ জনের মধ্যে ১২তম হন তিনি।
আর গ্লাসগো কমনওয়েলথ গেমসে রূপা জেতা বাকি ১০ মিটার এয়ার রাইফেলে চূড়ান্ত পর্বে উঠলেও আটজনের মধ্যে সপ্তম হন।
